সারাদেশের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সংশ্লিষ্ট প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। তিনি উদ্ধার, ত্রাণ, চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম জোরদার করার পাশাপাশি নারী-শিশু, বিশেষ করে গর্ভবতী নারীদের প্রতি বিশেষ যত্ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।